ফেসবুকে ভাইরাল ‘শোকর আলহামদুলিল্লাহ’
চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা যাচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে। এই ঘটনায় বিএনপিসহ নাগরিক সমাজ প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
এর মাঝেইঅন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন ‘শোকর আলহামদুলিল্লাহ’। গতকাল ৩ ডিসেম্বর রাত ১১টা ৪৭ মিনিটে তিনি এই পোস্টটি শেয়ার করেন। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই তা স্যোশাল মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তার পোস্টটি কপি করে অনেকেই শেয়ার করেছেন, আর ক্যাপশনে লিখেছেন ‘শোকর আলহামদুলিল্লাহ। তবে তিনি কেন এই পোস্টটি করেছেন তা খোলাসা করেননি। তাই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের তৈরি হয়েছে। একইসঙ্গে উপদেষ্টা আফিস নজরুলের এই পোস্ট নেটিজেনদের মাঝে নানা প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে।
এই যেমন ওই পোস্টের কমেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, ‘স্যার এই শোকর আলহামদুলিল্লাহ লিখে সারাদেশের মানুষের আজ রাতের ঘুম কেড়ে নিলেন।’
ফাহিম বদরুল নামের একজন লিখেছেন, সন্তানের নেক হায়াত কামনা করি। মাহমুদুল হক জালিস নামের আরোকজন লিখেছেন, জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিলেন গভীর রাতে। কারণ কি হিসেবে শুকরিয়া আদায় করলেন সেটা ক্লিয়ার না। ৫ই আগষ্টের পর থেকে আপনার অনেক কাজে বা সিদ্ধান্তে জাতি চিন্তিত!
পোস্টের ১৫ ঘণ্টার মধ্যে পোস্টটিতে ১০ হাজার রিঅ্যাকশন, ২০ হাজার কমেন্ট আর ১ হাজার ২০০ মানুষ শেয়ার করেছেন।







